নাগরিকের Civic Pulse

মানুষের কথা। মানুষের সমস্যা। মানুষের কণ্ঠস্বর।

আমরা তৈরি করেছি Durvog.xyz — নাগরিকের একটি Civic Pulse, যেখানে নাগরিকদের চাহিদা, সমস্যা, অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে মানুষের কথা বলার একটি উন্মুক্ত জায়গা তৈরি করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, নাগরিকের কথা থেকেই নাগরিকের চাহিদা বোঝা যায়। একজন মানুষ হয়তো একটি সমস্যার কথা বলছেন, কিন্তু সেই একই সমস্যায় ভুগতে পারেন হাজারো মানুষ। তাই একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও কখনো কখনো একটি বড় জনসমস্যার ইঙ্গিত হতে পারে।

Durvog.xyz-এ মানুষ তাদের এলাকার সমস্যা, বাজারদর, নাগরিক সেবা, নিরাপত্তা, কর্মসংস্থান, ভোক্তা সমস্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে, মতামত দিতে ও আলোচনা করতে পারেন।

আমাদের লক্ষ্য শুধু মানুষের অভিযোগ সংগ্রহ করা নয় — বরং মানুষ কী চায়, কোথায় সমস্যা হচ্ছে এবং কোন বিষয়গুলো নাগরিকদের জীবনে বাস্তব প্রভাব ফেলছে, সেটা বোঝা।

  • মানুষের কথা থেকে সমস্যা চিহ্নিত হবে,
  • সমস্যা থেকে সচেতনতা তৈরি হবে,
  • আলোচনা থেকে বিষয়টি আরও স্পষ্ট হবে,
  • আর সেখান থেকেই সমাধানের পথ তৈরি হবে।

আপনি বলবেন, সবাই শুনবে।
সবাই আলোচনা করবে।
আর সেই আলোচনা থেকেই সমাধানের পথ তৈরি হবে।

Durvog.xyz — নাগরিকের কথা, নাগরিকের চাহিদা, নাগরিকের Civic Pulse।

কেন এই প্ল্যাটফর্ম

ভাঙা রাস্তা, উপচে পড়া ড্রেন, হঠাৎ বেড়ে যাওয়া চালের দাম, সরকারি অফিসে মাসের পর মাস আটকে থাকা ফাইল — এসব নিয়ে অভিযোগ করার জায়গা থাকলেও, অভিযোগগুলো কোথায় গেল তা জানার জায়গা ছিল না। Durvog.xyz সেই ফাঁকটা পূরণ করে: এখানে প্রতিটি রিপোর্ট প্রকাশ্য, প্রতিটি অবস্থা পরিবর্তন দৃশ্যমান, আর সমাধান হয়েছে কি না তা বলেন এলাকার মানুষই।

কীভাবে কাজ করে

  1. যে কেউ — অ্যাকাউন্ট ছাড়াই — দুর্ভোগ রিপোর্ট করেন।
  2. একই সমস্যায় ভুক্তভোগী প্রতিবেশীরা "আমিও ভুক্তভোগী" চেপে নিশ্চিত করেন।
  3. যাচাই শেষে রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়।
  4. সমাধান দাবি করা হলে নাগরিকরা ভোট দিয়ে বলেন সত্যিই হয়েছে কি না।

আমরা যা নই

এটি জরুরি সেবার বিকল্প নয় — জরুরি পরিস্থিতিতে ৯৯৯-এ কল করুন। Durvog.xyz জরুরি সেবার বিকল্প নয়। এটি আদালতও নয়: এখানে প্রকাশিত অভিযোগ যাচাইাধীন তথ্য, প্রমাণিত সত্য নয়। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো আমরা আলাদা সতর্কতার সঙ্গে উপস্থাপন করি।

যোগাযোগ

মতামত, সংশোধনের অনুরোধ বা অভিযোগ — teamhaliX@gmail.com, অথবা যোগাযোগ পাতা