ওয়ালটন মানেই বাজে
আমি প্রায় ৩ বছর ৪ মাস আগে ওয়ালটন থেকে একটি AC কিনেছিলাম। কেনার প্রথম বছর থেকেই AC নিয়ে সমস্যার শুরু হয়। AC ঠিকমতো ঠান্ডা করছিল না। বিষয়টি জানালে ওয়ালটনের টেকনিশিয়ান এসে AC-এর ইনডোর ইউনিট পরিষ্কার করেন। কিন্তু আউটডোর ইউনিট পরিষ্কার না করেই তারা বলেন যে আউটডোর পরিষ্কার না থাকলে গ্যাস ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে তারা দাবি করেন যে AC-এর গ্যাস চলে গেছে।এরপর থেকে গত প্রায় ৩ বছর ৪ মাসে আমাকে প্রায় ৩ বার AC-তে গ্যাস ভরাতে হয়েছে। একটি AC-তে এত ঘন ঘন গ্যাস ভরাতে হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে—গ্যাস বারবার কোথা থেকে বের হয়ে যাচ্ছে? কোথাও লিকেজ বা অন্য কোনো ত্রুটি থাকলে সেটি সঠিকভাবে শনাক্ত ও স্থায়ীভাবে সমাধান করা উচিত ছিল।
সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, ওয়ালটনের সার্ভিস সেন্টারের কিছু কর্মচারীর ব্যবহার ও কথাবার্তা অত্যন্ত খারাপ এবং অশোভন। একজন কাস্টমারের সঙ্গে সমস্যার সমাধান করার পরিবর্তে তাদের কথাবার্তা এমন পর্যায়ে যায় যে মনে হয় তারা ঝগড়া বা মারামারি পর্যন্ত করতে প্রস্তুত। একজন গ্রাহক হিসেবে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।