গোপনীয়তা ও নিরাপত্তা

সংক্ষেপে: যা প্রকাশ্যে দরকার নেই, তা আমরা প্রকাশ করি না।

আমরা কী সংগ্রহ করি

  • আপনি যা লেখেন: রিপোর্ট, পোস্ট, মন্তব্য, ছবি ও এলাকার তথ্য — এগুলো প্রকাশ্য।
  • যোগাযোগের তথ্য (ঐচ্ছিক): ইমেইল বা ফোন — শুধু যাচাইয়ের প্রয়োজনে, কখনো প্রকাশ্যে নয়।
  • কারিগরি তথ্য: ভিজিটর হ্যাশ ও আইপি হ্যাশ — একই ব্যক্তির বারবার ভোট ঠেকাতে। মূল আইপি সংরক্ষণ করা হয় না, শুধু হ্যাশ।
  • পাতা দেখার হিসাব: কোন পাতা কতবার দেখা হয়েছে — নামহীন পরিসংখ্যানের জন্য।

অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার

অ্যাকাউন্ট ছাড়াই রিপোর্ট করা যায়। তখন আপনার ব্রাউজারে একটি গেস্ট টোকেন রাখা হয়, যা দিয়ে আপনি নিজের জমা দেওয়া রিপোর্ট দেখতে পান। ব্রাউজারের ডেটা মুছে ফেললে সেই সংযোগ চিরতরে চলে যায় — আমরা তা আর ফিরিয়ে দিতে পারি না।

অবস্থান

মানচিত্রে পিন বসাতে অবস্থান কাজে লাগে। "সঠিক অবস্থান লুকিয়ে রাখুন" বেছে নিলে রিপোর্টটি ঠিকানা ছাড়া, শুধু এলাকা পর্যায়ে দেখানো হয়।

আমরা যা কখনো দেখাই না

  • আপনার ইমেইল বা ফোন নম্বর।
  • আপনার আইপি ঠিকানা।
  • নাম গোপন রাখতে বলা রিপোর্টে আপনার নাম।

আপনার অধিকার

নিজের কোনো কনটেন্ট মুছতে বা সংশোধন করতে চাইলে teamhaliX@gmail.com-এ লিখুন। অনুরোধ যাচাই করে আমরা ব্যবস্থা নিই। আইনি বাধ্যবাধকতা না থাকলে তৃতীয় পক্ষকে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া হয় না।

নিরাপত্তা

নিজের নিরাপত্তা নিয়ে ঝুঁকি মনে হলে নাম গোপন রাখুন এবং এমন কিছু লিখবেন না যা আপনাকে শনাক্ত করে। জরুরি পরিস্থিতিতে ৯৯৯-এ কল করুন। Durvog.xyz জরুরি সেবার বিকল্প নয়।