ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সেতুর কাছে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট
সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত সেতুর দুই পাশে প্রায় তিন কিলোমিটার যানজট লেগে থাকে। অফিসগামী মানুষ প্রতিদিন গড়ে দেড় ঘণ্টা বাড়তি সময় রাস্তায় কাটাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, সেতুর মুখে অবৈধভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা এবং লেন না মানার কারণেই জট বাড়ে। ট্রাফিক পুলিশ থাকলেও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। #যানজট #মহাসড়ক